ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৫ ডিসেম্বর, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির মোট ৩৭ লাখ ২ হাজার ৫৭৮ টি শেয়ার ৪৭ কোটি ৭৪ লাখ টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন সুজ লিমিটেড ৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ই্নফিউশন ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটিরিজ, এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বীচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফরচুন সুজ, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইন্দো-বাংলা ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, কেয়া কসমেটিকস, মতিন স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল পেপার, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড ফিন্যান্স, উত্তরা ব্যাংক এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments