ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২০ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকার। এবং আমরা নেটওয়ার্কস ১৮ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জহোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments