ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার ১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সী পার্ল বীচ ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেট্রো স্পিনিং ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ৩ কোটি, ১০ লাখ, বিএটিবিসি ১ কোটি ৭৬ লাখ, বিডি ফিন্যান্স ৪ কোটি ৬০ লাখ, সাউথবাংলা ব্যাংক ২ কোটি ২০ লাখ ও স্কয়ার ফার্মা ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments