বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ৯৩ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ৯৩ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির ১ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ২৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শাহজিবাজার পাওয়ার ৬ কোটি  টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বে-লিজিং, বিবিএস কেবলস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, এসএস স্টিল ও ইয়াকিন পলিমার লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments