ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২১ সেপ্টেম্বর ডিএসইর ব্লক মার্কেটে অংশ নেয়া ৪৮টি কোম্পানির মোট ৬০ লাখ ১৪ হাজার ৯৫৩টি শেয়ার ৭৮ কোটি ১১ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়াও দ্বিতীয় ওরিয়ন ফার্মা লিমিটেডের সর্বোচ্চ ১২ কোটি ১৮ লাখ টাকা এবং তৃতীয় সীপার্ল বীচের সর্বোচ্চ ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকম অনলাইনের ২ কোটি ২৮ লাখ, বেক্সিমকো ৭ কোটি ৪৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার মিল ১ কোটি ২২ লাখ, ডিজিআইসি ৩ কোটি ৪৭ লাখ টাকা, ফরচুন সুজ ১ কোটি ১৬ লাখ, এইচ.আর টেক্সটাইল ১ কোটি ৫৩ লাখ টাকা, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ৩১ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ২৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ৬ কোটি ৩৭ লাখ ও সোনালী পেপার ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments