ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৮৩ কোম্পানির মোট ৫৭ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। কোম্পানিটি ব্লক মার্কেটে ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় এবং আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ২২ হাজার টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লাফার্জহোলসিম, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস এবং আরডি ফুড ব্লক মার্কেটে লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments