ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক
মার্কেটে মোট ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন বিশ্লেষণে দেখা যায়, দিনের সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার, যা এককভাবে বাজারের মোট ব্লক লেনদেনে বড় অংশ দখল করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার।তৃতীয় স্থানে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকায়।
এছাড়া ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড ১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments