সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবড় পতনে পুঁজিবাজার: মূলধন কমেছে চার হাজার কোটি টাকা
spot_img
spot_img

বড় পতনে পুঁজিবাজার: মূলধন কমেছে চার হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। যার ফলে কমেছে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিকে পতনের ফলে বাজার মূলধন কমেছে চার হাজার কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ০৭ হাজার ৫৪১ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে চার হাজার ৩২ কোটি ০০ লাখ ৪০ হাজার ৯৮১ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৪২৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৯৬৮ কোটি ৩২ লাখ ২৫ হাজার ০৩৬ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১.৯৫ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯২.৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৭ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩০.৪১ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৭.০৩ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.৬৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির বা ১০.৬২ শতাংশের, কমেছে ১৭১টির বা ৪৪.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির বা ৪৫.০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭২ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৮২৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪৪৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৯৯ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৩৭৯ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১০.৬০ পয়েন্ট বা ১.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০.৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৫.৯৭ পয়েন্ট বা ১.৬২ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৬২.১২ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ, ডিএসই-৫০ সূচক ১৭.৬৮ পয়েন্ট বা ১.২৮ শতাংশ এবং সিএসআই সূচক ১৯.৪৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২৬৮.১৯ পয়েন্টে, ১৩ হাজার ৩১৭.১৯ পয়েন্টে, এক হাজার ৩৫৯.০৯ পয়েন্টে এবং এক হাজার ২১১.৩৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৮টির বা ১২.৭৫ শতাংশের দর বেড়েছে, ১২৯টির বা ৪৩.২৯ শতাংশের কমেছে এবং ১৩১টির বা ৪৩.৯৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments