ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার, ২১ ডিসেম্বর মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা-তা সরজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন মনিটরিং কমিটির সদস্যরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গঠিত ১৬টি মনিটরিং কমিটি ঢাকা মহানগরীতে, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলার, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ে সরজমিনে মনিটরিং করে মাউশি অধিদপ্তরে রিপোর্ট প্রদান করছে। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে বিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments