শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের আরও ২ ফুটবলার: মোট৫
spot_img
spot_img

ভাইরাসে আক্রান্ত ফ্রান্সের আরও ২ ফুটবলার: মোট৫

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র একদিন পরই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফরাসিদের সামনে সুযোগ রয়েছে পর পর দুই বিশ্বকাপ জিতে ব্রাজিল ও ইতালির রেকর্ড ছোঁয়ার। আর দিদিয়ের দেশমের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো কোচ হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের শিরোপা জেতার।

কিন্তু ফাইনালের আগে চিন্তার ভাজ এখন দেশমের কপালে। ইতোমধ্যে তার পাঁচ ফুটবলার ক্যামেল ফ্লু নামক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মরোক্কোর বিপক্ষে সেমিফাইনালের আগেই ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‌্যাবিওট ফ্লু আক্রান্ত হয়েছিলেন। উপামেকানো মঙ্গলবার অনুশীলনে ফেরার পাশাপাশি মরক্কোর বিপক্ষের ম্যাচে বেঞ্চেও ছিলেন। কিন্তু র‌্যাবিওটকে টিম হোটেলে তার রুমে থাকতে বলা হয়েছিল। তাদের পাশাপাশি কিংসলে কোম্যানেরও হালকা জ্বর ছিল।

শুক্রবার নতুন করে সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাটে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে তারা দলের অনুশীলনে যোগ দেননি। তাদের সঙ্গে যোগ দেননি কোমানও। ফাইনালে তাদের না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনটাই জানিয়েছে ফ্রান্স২৪। অবশ্য ক্যামেল ফ্লু ভাইরাসে বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশের সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রাচ্যের রাতের ঠাণ্ডা পরিবেশের সঙ্গে স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের প্রভাব ফ্লু আক্রান্তের হার বাড়িয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments