শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভাগনারের বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন পুতিন
spot_img
spot_img

ভাগনারের বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন পুতিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়ার ভাড়াটে হিসেবে ইউক্রেনে যুদ্ধরত বেসরকারি সামরিক বাহিনী ভাগনার বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভাগনার এমন পদক্ষেপ জনগণের ‘পিঠে ছুরিকাঘাতের শামিল। শনিবার মস্কোতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনর নাম উল্লেখ না করে পুতিন বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহীতার দিকে নিয়ে যাচ্ছে। জড়িদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের কঠোর শাস্তি পেতে হবে। সমাজে বিভক্তকারীদের শাস্তি অনিবার্য। এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। মস্কো ও অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে বলেও জানান তিনি।

শুক্রবার ভাগনার গ্রুপ জানায়, তাদের ক্যাম্পে হামলা চালিয়ে বিপুল সংখ্যক সদস্যকে হত্যা করেছে রাশিয়ার সামরিক বাহিনী। একইসঙ্গে প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি জানান, রুশ সামরিক বাহিনীর কর্মকর্তাদের শিক্ষা দিতে তার বাহিনী ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকেছে।

অন্যদিকে ভাগনার প্রধানের এমন অবস্থানের পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ দিয়ে ফৌজদারি মামলা করেছে। ইয়েভগেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এ মামলায় তদন্তও শুরু হয়েছে।

এদিকে, ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের রুস্তোভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তরে আছেন বলে জানিয়েছেন ভাগনারের গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ওই শহরটির সব সামরিক স্থাপনা তার বাহিনীর দখলে বলেও দাবি করেছেন ভাগনার প্রধান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments