শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভারতের জন্য জ্বালানি তেল ক্রয়ে বিশেষ ছাড় রাশিয়ার
spot_img
spot_img

ভারতের জন্য জ্বালানি তেল ক্রয়ে বিশেষ ছাড় রাশিয়ার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ভারতের জন্য জ্বালানি তেল ক্রয়ে বিশেষ ছাড় প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই প্রস্তাব অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ ও অক্টোবরে ব্যারেলপ্রতি তিন থেকে চার ডলার কমে রুশ উরালস গ্রেড তেল (জ্বালানির বিশেষ মিশ্রণ) কিনতে পারবে নয়াদিল্লি। ফলে, রুশ জ্বালানি ক্রয় নিয়ে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মোড় নিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আগস্টের শুরুর দিকে মার্কিন চাপের কারণে রুশ জ্বালানি ক্রয়ে সাময়িক বিরতি দিলেও ভারতীয় রিফাইনারিগুলো আমদানি অব্যাহত রেখেছে। গত সপ্তাহে রাশিয়ার উরালস ক্রুড তেল প্রতি ব্যারেলে আড়াই ডলার ছাড় প্রস্তাব করা হয়, যা জুলাইয়ে ছিল এক ডলার।

অন্যদিকে, মার্কিন ক্রুড তেলের দাম রিফাইনারিদের কাছে প্রায় তিন ডলার বেশি দামে বিক্রি হয়েছে।

রাশিয়ার তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগে ভারতীয় পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বে আরোপিত অন্য শুল্কের সঙ্গে গত সপ্তাহে যখন এটি জারি হয়, ভারতের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশে পৌঁছায়। অবশ্য, এরপরও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি। বরং ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবের কারণে দিল্লির সঙ্গে মস্কো এবং বেইজিংয়ের আঁতাত আরও গাঢ় হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে।

সম্প্রতি চীনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন বা এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দিল্লি-মস্কোর বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, ভারতের তীব্র সমালোচনা করে হোয়াইট হাউজের উপদেষ্টা পিটার নাভারো বলেছিলেন, ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের পরিমাণ বর্তমানের চেয়ে কম ছিল। আর এখন, রুশ পরিশোধকরা ছাড় দেয়, ভারত তা পরিশোধন করে এবং তারপর ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কাছে বেশি দামে বিক্রি করে। এভাবে রুশ যুদ্ধে রসদ জোগাচ্ছে ভারত।

জবাবে ভারত জানিয়েছে, রুশ তেল কেনার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। এমনকি, যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments