বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভারতে ট্রেনে আগুন: নিহত ১০
spot_img
spot_img

ভারতে ট্রেনে আগুন: নিহত ১০

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে।

শনিবার ভোরে দেশটির তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। এরপর আগুন অন্য বগিগুলোতে ছড়িয়ে পড়ে। তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি।

আগুনের সূত্রপাতের বিষয়ে রেল সূত্র জানিয়েছে, ট্রেনের কামরার মধ্যেই তীর্থযাত্রীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানাচ্ছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেকেই কামরা থেকে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু বৃদ্ধরা পারেননি।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল তাদের কামরায়। যা আগুন লাগার কারণ।

গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। যা কিনা ভারতের ইতিহাসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments