ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত-বাংলাদেশের যৌথ সিনেমা ‘মায়ার জঞ্জাল’। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি অবশেষে ভারত ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী মাসেই দুই বাংলায় একই সঙ্গে মুক্তির প্রত্যাশা করছেন সিনেমাটি। এর অংশ হিসেবে গতকাল সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতিমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
‘ফরিঙ’খ্যাত ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী সিনেমাটি পরিচালনা করেছেন। ‘দাগ’ এবং ‘এ পেয়ার অব স্যান্ডেল’ বানিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ সিনেমাটির প্রযোজক। সিনেমাটিতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল রানা, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, ব্র্যাত্য বসু, শাওলি চট্টোপাধ্যায়ের মতো দুই দেশের তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments