সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকভালো অবস্থানে এশিয়ার শেয়ারবাজার
spot_img
spot_img

ভালো অবস্থানে এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমারেকি, ইউরোপের শেয়ারবাজারের চেয়ে ভালো অবস্থানে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। আমেরিকার বেশিরভাগ শেয়ারবাজার এতোদিন মন্দা অবস্থানে থাকলেও এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে । এছাড়া ইউরোপের শেয়ারবাজারে মিশ্র অবস্থা থাকলেও এশিয়ার শেয়ারবাজার রয়েছে ভালো অবস্থানে।

নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  নিম্নমুখী অবস্থা থেকে বের হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪৬ শতাংশ বা ১৩৩.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৮২৩.৭৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬৬ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.২৯ শতাংশ বা ৯.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৬৫.৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৯৪ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ২৪.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৭৮.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৭৫ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ৩৯.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৫৭.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.২৯ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৪ শতাংশ বা ১০.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫৮৭.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৪৫ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ১১.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৮৩.৩১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৩৭.১১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১২ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪০২১.৪০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৫ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  ইউরোপ ও আমেরিকার চেয়ে ভালো অবস্থানে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ১১০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৮৫০.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮২ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ৭৭.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৬৩৮.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬৬ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.০৮ শতাংশ বা ২.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৯২.২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৮ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১৪৭.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৫৯৯.৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ৮.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৫৫.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫৩ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজারডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments