বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসূচকের বড় উত্থানে চলছে লেনদেন
spot_img
spot_img

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। টানা ৬ কর্মদিবসের তীব্র পতন কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৮২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে  ৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

ডেইলি শেয়ারবাজারডটকম/ এমএইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments