মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভালো ডাব চেনার সহজ উপায়
spot_img
spot_img

ভালো ডাব চেনার সহজ উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অধিকাংশ মানুষেরই মূলত ডাবের পানির দিকে বেশি মনোযোগ থাকে। আর সেইসঙ্গে হালকা শাঁস হলে মন্দ হয় না। অনেকে আবার এ বিষয়ে বিক্রেতার উপর নির্ভর করেন। ডাবের গুণগত মানের জন্যে দোকানদারের উপর নির্ভরশীল না হয়ে নিজেও সহজে শনাক্ত করা যায়। তাই ভালো ডাব চেনার সহজ উপায় জেনে নিন।

অনেকেরই ডাব কেনার সময় বুঝতে পারেন না কোনটিতে পানি বেশি আর কোনটিতে শাঁস। তাই বড় ডাব দেখেই কিনে ফেলার ভুল না করাই ভালো। সবসময় মাঝারি সাইজের ডাবেই ভালো ডাবের পানি পাবেন।

অনেক সময় ডাবের রঙ দেখেই বলে দেওয়া যায় ডাবে কতটা পানি আছে। সবুজ রঙের ডাবে পানি থাকে বেশি। সবসময় লক্ষ রাখবেন, যে ডাব কিনছেন তা যেন বেশ সবুজাভ থাকে।

যদি গোলাকৃতির ডাব লক্ষ করে থাকেন তাহলে সেটাই বেছে নিন। অনেকের অভিমত গোল ডাবে পানি বেশি পাওয়া যায়। অবশ্য এই দাবির সত্যতা নিয়ে বেশ সন্দেহ আছে।

উল্লেখ্য, ডাবের রঙ ধূসর হলে কিংবা ফিতের মতো দাগ দেখা গেলে কিনবেন না। এ ধরণের ডাবের পানি যেমন মিষ্টি থাকে না তেমনই পানি থাকে কম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments