সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনিকে আক্রমণ করতে চাইনি: ক্ষমা চাইলেন তেবাস
spot_img
spot_img

ভিনিকে আক্রমণ করতে চাইনি: ক্ষমা চাইলেন তেবাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ায় ফুটবল বিশ্ব ফুঁসছে। ভ্যালেন্সিয়াকে শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। ভিনির লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ব্রাজিলিয়ান তরুণের পাশে দাঁড়িয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে- তারা বর্ণবাদের বিরুদ্ধে লড়বেন। ভিনির পক্ষে থাকবেন। রায়ো ভায়োকানোর ম্যাচের আগে দলের খেলোয়াড়রা ভিনির নাম্বার ২০ জার্সি পরে মাঠে নেমেছিলেন।

বর্ণবাদের বিরুদ্ধে, দলটির ভক্ত ও অন্যান্য ফুটবল ভক্তদের এককাট্টা অবস্থানে সুর নরম করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। অনিচ্ছাকৃত ভিনিকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

ভিনি বর্ণবাদের শিকার হওয়ার পরে লা লিগার স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যার প্রেক্ষিতে ভিনিকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন তেবাস। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিনি টুইট করেছিলেন, ‘বরাবরের মতো এবারও লা লিগা প্রেসিডেন্ট বর্ণবাদীর পক্ষে!’

বিষয়টি নিয়ে এক বার্তায় ক্ষমা প্রার্থনা করে তেবাস বলেছেন, ‘আমি ভিনিসিয়াসকে আক্রমণ করতে চাইনি। কিন্তু অধিকাংশ মানুষ যদি সেটাই বুঝে থাকে, তাহলে আমি দুঃখিত। আমার ইচ্ছে ওমনটা ছিল না। অসময়ে আমি নিজেকে বাজেভাবে উপস্থাপন করে ফেলেছি।

তেবাস ক্ষমা চাইলেও ভুলটা তার অফিসের জনসংযোগ টিমের বলেও দাবি করেছেন। বার্তাটা ঠিকঠাক উপস্থাপন করা হয়নি বা যেভাবে অধিকাংশ মানুষ বোঝে সেভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন। তবে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ও লা লিগার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সেটাও স্বীকার করেছেন এই ফুটবল কর্মকর্তা।

তেবাস বলেছেন, ‘আমার মতে, ভিনিসিয়াস রিয়ার মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবলের সম্পদ। আমি চাই, সে আমাদের সঙ্গে থাকুক। যা কিছু ঘটেছে তার জন্য আমি দুঃখিত। যা কিছু ঘটেছে তার নিন্দা জানায়। শুধু নিন্দা নয় আমরা ভিনির খেলার প্রতি বিশেষ যত্নবান হতে চাই। সেজন্য মাঠে নিরাপত্তা বাড়ানো, ভক্তদের শনাক্ত করা হবে। লা লিগা ভিনিসিয়াসের খেয়াল রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments