ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে সাধারণত ইফতারের কমন কিছু আইটেম থাকে, যা হয়তো প্রতিদিন খেতে খেতে একটু ভিন্ন কিছু খাওয়ার ইচ্ছে হয়। আর তাই ইফতারে রাখতে পারেন চিকেন পকেট। তাছাড়া চিকেনে তৈরি খাবার প্রায় ছোট বড় সকলেই খুব পছন্দ করেন।
চিকেন পকেট তৈরিতে লাগবে- স্যান্ডউইচ ব্রেড, ১ কাপ হাড় ছাড়া মুরগির মাংস (ছোট টুকরা), ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ কাঁচা মরিচ কুচি, ১/২ কাপ সেদ্ধ সুইট কর্ন, ২ টেবিল চামচ টমেটো কেচাপ, ২ টেবিল চামচ ক্রিম, ১/২ কাপ মোজারেলা চিজ (গ্রেট করা), ২ টেবিল চামচ বাটার, ১ কাপ ব্রেডক্রাম্ব, ২টি ডিম (ফেটানো) ও ভাজার জন্য প্রয়োজন মত তেল।
প্রথমে একটি প্যানে বাটার গরম করে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচ কুচি ভাজুন। এবার মুরগির মাংস দিয়ে নেড়েচেড়ে সুইট কর্ন যোগ করুন। টমেটো কেচাপ, গোলমরিচ ও ক্রিম দিয়ে নাড়তে থাকুন। চুলা বন্ধ করে মোজারেলা চিজ মেশান। স্যান্ডউইচ ব্রেডের চারপাশ কেটে সামান্য বেলে ফিলিং ভরে পকেটের মতো ভাঁজ করুন। সব শেষে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments