রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভিন্ন স্বাদের তিন পিঠার রেসিপি
spot_img
spot_img

ভিন্ন স্বাদের তিন পিঠার রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত শেষ হলেও পিঠার আমেজ এখনো শেষ হয়নি। সন্ধ্যার নাস্তায় বা যে কোন সময়ে পিঠা খাওয়ার ইচ্ছে হলে অথবা মেহমান আপ্পায়নে রাখতে পারেন পিঠাগুলো। রইল ভিন্ন স্বাদের তিন পিঠার রেসিপি।

  • দোলনা পিঠা বানানোর পদ্ধতি:

উপকরণ- ২০০ গ্রাম চালের গুঁড়ো, লিকুইড দুধ ১ কাপ, ১/২ কাপ গুঁড়ো দুধ, ১ কাপ খেজুর গুড়, ১ কাপ নারকেল কোরা, ৪ টে এলাচ ও ১ চিমটে লবণ।

প্রণালী- প্রথমে একটা কড়াইতে দুধ নিয়ে তার মধ্যে খেজুর গুড় ও নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চালের গুঁড়ো দিয়ে দিন। এরপর এক চিমটে লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে ভালো করে হাতে মেখে নিতে হবে। তারপর গোল গোল সেপ করে নিয়ে পিঠাগুলোকে নারকেলের করার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে।

পিঠা গুলোকে ভাপে রান্নার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ পানি নিয়ে গরম করে নিতে হবে। পানি গরম হলে যে কোন একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে তারপরে সমস্ত পিঠা গুলো রেখে দিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্রেমের ১০ মিনিটের মতন পিঠা গুলোকে সেদ্ধ করে নিতে হবে। ১০ মিনিট পর করাই এর ঢাকনাটা খুলে দেখবেন পিঠে গুলো রেডি হয়ে গেছে। একেবারে নরম তুলতুলে দোলনা পিঠা গুলো একটা পাত্রে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

  • আরিসা পিঠা বানানোর পদ্ধতি:

উপকরণ- ১ কাপ চালের গুঁড়ো, ১/২ কাপ গুড়, ১/৪ কাপ তিলের বীজ ও আরিসা ভাজার জন্য প্রয়োজন মতো তেল।

প্রণালী- ডো প্রস্তুত করার জন্য একটি পাত্রে চালের গুঁড়ো নিন। গুড় গুলি চালের গুড়ের সাথে মেশান। ৫ থেকে ৬ মিনিটের জন্য চালের গুঁড়ো এবং গুড় মাখিয়ে নিন এবং ২০ মিনিটের জন্য ঢেকে রাখা ডোটিকে সেট করতে দিন।

এবার তেল নিয়ে ডো থেকে বল তৈরি করুন ও হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে তিলের বীজের মধ্যে বল গুলি চেপে দিন। বল গুলিকে চ্যাপ্টা করে নিয়ে কম আঁচে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এই পিঠা পরিবেশনের জন্য প্রস্তুত। চাইলে ১০-১২ দিনের জন্য সংরক্ষণ করতে পারেন।

  • তক্তি পিঠা বানানোর পদ্ধতি:

উপকরণ- নারকেল বড় ১ টি, সুজি ৩/৪ কাপ, চিনি ৩ কাপ, ঘি ১/২ কাপ ও পানি ১/২ কাপ।

প্রণালী- প্রথমে একটি প্যানে ঘি দিয়ে সুজি হালকা করে ভেজে নিতে হবে। অন্য একটি প্যানে চিনি এবং পানি দিয়ে জাল দিতে হবে। ফুটে উঠলে নারকেল কোরা দিতে হবে। চিনির পানি শুকিয়ে গেলে সুজি দিয়ে পাঁচ মিনিট নেরে নামিয়ে নিতে হবে।

এ পর্যায়ে একটি ট্রেতে ঘি মেখে তারমধ্যে নারকেল এর মিশ্রন ১ ইঞ্চি পুরু করে রাখতে হবে। ঠান্ডা হলে ত্রিকোনা আকার কেটে তার উপরে দাগ কেটে নিতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments