রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভুটানে বসুন্ধরা কিংসের খেলা আজ
spot_img
spot_img

ভুটানে বসুন্ধরা কিংসের খেলা আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ থেকে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা শুরু হচ্ছে। ভুটানের ক্লাব পারো, লেবাননের নেজমেহ, ভারতের ইমামী ইস্ট বেঙ্গল ক্লাব এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ‘এ’ গ্রুপে। এটি এএফসির পশ্চিম জোনের বাছাই। আরও চার দল রয়েছে বাছাইয়ে। ‘বি’ গ্রুপে রয়েছে কুয়েতের আল আরবী স্পোর্টিং ক্লাব, তুর্কমিনিস্তান, মালদ্বীপ এবং কিরগিজস্তানের ক্লাব।

চ্যালেঞ্জ লিগ হচ্ছে এএফসির সবচেয়ে নিচের সারির টুর্নামেন্ট। এই নামে এবার প্রথম হচ্ছে টুর্নামেন্ট। আগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হতো। এবার একই ভেন্যুতে হবে সব খেলা। তাই বসুন্ধরা কিংস সব ম্যাচ ভুটানে খেলবে। এবারের চ্যালেঞ্জ লিগ বসুন্ধরা কিংসের জন্য একটু অন্যরকম। কারণ কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হয়ে ভুটানে গেছেন বসুন্ধরা কিংসের সাবেক স্প্যানিশ কোচ আজ অস্কার ব্রুজন। তার জন্য এটি যেমন চ্যালেঞ্জ, তেমনি কিংসের জন্য চ্যালেঞ্জ।

ইস্ট বেঙ্গল ক্লাব এবং বসুন্ধরা এবারই প্রথম মুখোমুখি হবে। মাঠের বাইরে লড়াই হবে অস্কার ব্রুজনের সঙ্গেও। ইস্ট বেঙ্গলের বিপক্ষে বসুন্ধরা কিংসের ম্যাচ ২৯ অক্টোবর। আজ প্রথম ম্যাচে বসুন্ধরা খেলবে লেবাননের নেজমেহ ক্লাবের বিপক্ষে। দেশের মাঠে বসুন্ধরা কিংসের দাপট থাকলেও বিদেশের মাঠে কোনো রেজাল্ট নেই। যে কারণে নিচের সারির টুর্নামেন্ট খেলতে হচ্ছে। এবার একটা সুযোগ আছে সামনে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments