শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়: বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
spot_img
spot_img

ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়: বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রকাশ হওয়া বই ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’-এর মোড়ক উন্মেচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ গণভবনে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বইটির মোড়র উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা।

বইটি সম্পাদনা করেছেন এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

আর্ট পেপারে ছাপা, শক্ত মলাটে বাঁধাই করা ১০০ পৃষ্ঠার এই বইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সংবাদপত্র ও গণমাধ্যমে যেসব রিপোর্ট, বিশেষ প্রতিবেদন, ছবি ছাপা হয়েছিল সেই পত্রিকাগুলোর প্রথম পাতা বাছাই করে সংকলিত করা হয়েছে।

বইটি নতুন প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।

বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। বইটি পাওয়া যাবে জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কার্যালয়ে এবং ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায় জয়ীতা প্রকাশনীর স্টলে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments