সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যভৈরবে ইতালিফেরত বৃদ্ধের মৃত্যু - সংক্রমণে কিনা জানতে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে
spot_img
spot_img

ভৈরবে ইতালিফেরত বৃদ্ধের মৃত্যু – সংক্রমণে কিনা জানতে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। রোববার (২২ মার্চ) রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জেলা সিভিল সার্জন মজিবুর রহমান নিশ্চিত করেছেন। মজিবুর রহমান জানান, ওই ব্যক্তির মৃ্ত্যু কোভিড-১৯ এ সংক্রমণে কিনা তা জানতে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দু’টি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনার রাতে দুই হাসপাতালে যারা কর্মরত ছিলেন তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশেও।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি১৮ বছর আগে ইতালিতে যান। তার দুই ছেলে বর্তমানে ইতালিতে আছেন। ইতালির পরিস্থিতি নাজুক পর্যায়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেন তিনি বাড়ি ফিরে আসবেন এবং ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। তবে ওই ব্যক্তি ইতালি থেকে ফেরার বিষয়টি উপজেলা কোভিড প্রতিরোধ কমিটির নজরে আনেননি। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনও হাসপাতালেও যাননি এবং এলাকায় স্বাভাবিক চলাফেরা করছিলেন। প্রতিবেশীরা এই নিয়ে শঙ্কিত থাকলেও তিনি লোকলজ্জার কারণে সরাসরি কিছু বলেননি।

শনিবার (২১ মার্চ) থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকরা পরিবারের সদস্যদের তাকে হৃৎরোগের চিকিৎসা করাতে পরামর্শ দেন।

এ অবস্থায় ওই হাসপাতাল থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ওই ব্যক্তি নিজেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। তবে তার তালিকা আমাদের কাছে নেই।

যে নিয়মে কোভিড আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই মৃত ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments