মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভোটযুদ্ধে জিতে যা বললেন মিশা
spot_img
spot_img

ভোটযুদ্ধে জিতে যা বললেন মিশা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবার তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৯ এপ্রিল) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ২৬৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

মিশা সওদাগর জয়ের পরে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর লড়াই করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলির সঙ্গে। মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তিনি পেয়েছেন ২২৫ ভোট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার, তিনি পেয়েছেন ২০৯ ভোট। আজ (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১ ভোট) ও ডি এ তায়েব (২৩৪ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে আরমান (২৩৭ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী (২৫৫ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো (২৯৬ ভোট), দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২৪৫ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন হাসান ইমন (২৩৫ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২৩১ ভোট) জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮ ভোট), রোজিনা (২৪৩ ভোট), আলীরাজ (২৩৯ ভোট), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮ ভোট), শাহনূর (২৪৫ ভোট), নানা শাহ (২১০ ভোট), রত্না কবির (২৬৩ ভোট) ও চুন্নু (২৪৮ ভোট)।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০ ভোট) ও সনি রহমান (২৩০ ভোট) নির্বাচিত হয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments