ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে শীঘ্রই জাপানি বিনিয়োগ আনতে চান বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র চেয়ারম্যান ড.হাফিজ মুহম্মদ হাসান বাবু। মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর একটি হোটেলে ডিএসইর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, আমরা কথায় নয় কাজ করে সেরা হতে চাই। কাজ করে দেখাতে চাই। ডিএসই নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। মানুষের স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এসব কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা যেমন লাগবে তেমনি সাংবাদিকদের সহায়তা লাগবে।
তিনি বলেন, বন্ড থেকে সুদের আয়ে কর অব্যাহতি দিতে হবে। বন্ড মার্কেট জমজমাট হচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে কর। লভ্যাংশের ওপর দ্বৈত কর রয়েছে। আমরা চাই, উৎসে করকে যেন চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়াও উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা, তালিকাভূক্ত কোম্পানি এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের মধ্যে ১০ শতাংশের ব্যবধান রাখা এবং ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবিও জানান ডিএসইর চেয়ারম্যান।
তিনি বলেন, আমরা বাজেট নিয়ে হতাশ নই। তবে আমরা পুঁজিবাজারবান্ধব কিছু পদক্ষেপ চাই। যাতে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments