রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রির সময় বাড়াল এনবিআর
spot_img
spot_img

ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রির সময় বাড়াল এনবিআর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হার্ডকপি বা কাগজে দাখিল করা ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রির সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করেছে।

রোববার (৭ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

এনবিআর জানায়, পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের হার্ডকপি রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে পারেনি। এ কারণে সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
×
এর আগে ৩১ মার্চের মধ্যে সব হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বাস্তব অগ্রগতি কম থাকায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এনবিআর আরও জানিয়েছে, সময়মতো এন্ট্রি না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্লোজিং ব্যালেন্স ২০২৬ সালের মে মাস থেকে ফ্রিজ বা অকার্যকর হয়ে যেতে পারে। ফলে ওই ব্যালেন্সের বিপরীতে কোনো সমন্বয় করা যাবে না।

এছাড়া ভ্যাট রিফান্ড পেতে হলে শতভাগ রিটার্ন অনলাইনে এন্ট্রি থাকা বাধ্যতামূলক হবে। তাই পূর্বের সব রিটার্ন সিস্টেমে আপডেট না করলে রিফান্ড আবেদনও করা যাবে না।

এনবিআর বলেছে, রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। করদাতাদের এ কাজে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments