বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভ্রাতৃত্বের গল্প দিলেও ভিনি-এমবাপ্পের সম্পর্ক অত ভালো নয়
spot_img
spot_img

ভ্রাতৃত্বের গল্প দিলেও ভিনি-এমবাপ্পের সম্পর্ক অত ভালো নয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মৌসুমের শুরুতে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখন ভক্তরা বিরক্ত ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। এখন আবার ছন্দে আছেন এমবাপ্পে। আলোও বেশি তার ওপর। এসব কারণে এমবাপ্পে-ভিনিসিয়াস-রদ্রিগো ও জুড বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দুর্দান্ত হলেও ভিনি-এমবাপ্পের সম্পর্ক অত ভালো নয়।

সংবাদ মাধ্যম কাদেনা ছের এমনই দাবি করেছে। সংবাদ মাধ্যমের মতে, ভিনি ও এমবাপ্পের সম্পর্ক বেশ ভালো বলে প্রচার করা হয়। কিন্তু তাদের সম্পর্ক আসলে অত ভালো নয়। ভ্রাতৃত্বপূর্ণ তো নয়ই। ওই তুলনায় এমবাপ্পের সঙ্গে রদ্রিগো ও বেলিংহামের সম্পর্ক ভালো।

কাদেনা ছের-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিয়াল ভ্রাতৃত্বের গল্প বানিয়ে ভক্তদের খাওয়াতে চায়। আসলে তেমন ভ্রাতৃত্ব তাদের (ভিনি-এমবাপ্পে) মধ্যে নেই। তাদের সম্পর্ক যেমনটা দেখানো হয় অত ভালো নয়। আবার এত খারাপ নয় যে, একে অপরকে দেখতেই পারে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বেলিংহাম ও রদ্রিগোর সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খুব ভালো, ওই হিসেবে ভিনির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক কেবলই ভালো। তারা ভাইয়ের মতো নয়। তারা একে অপরকে ঘৃণা হয়তো করে না, কিন্তু সম্পর্ক আর্দশও নয়।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল তারকা ছিলেন ভিনিসিয়াস। দারুণ মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অরের দাবিদার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এবার মোহামেদ সালাহ ও রাফিনিয়ার সঙ্গে ব্যালন ডি’অর দৌড়ে সমানে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তিনিই যে এখন লস ব্লাঙ্কোসদের মূল তারকা তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে ভিনির রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও উঠেছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments