শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে মীর আক্তার
spot_img
spot_img

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে মীর আক্তার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে আজ প্রথম দিন লেনদেন শুরু করেছে মীর আক্তার হোসাইন লিমিটেড। লেনদেন শুরুর প্রথম দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ৪৫ বারে ৭৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জিকিউ বলপেনের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৯২৩ বারে ১ লাখ ৩৩ হাজার ৩৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৩ বারে ৩৯ লাখ ৩ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়ালটনের ৪ দশমিক ৪৭ শতাংশ, আমান কটনের ৩৩ দশমিক ৪০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান :স্কিম ওয়ানের ২ দশমিক ৯৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২ দশমিক ৯০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২ দশমিক ৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ২ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments