ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ১৭ মার্চ,মঙ্গলবার পুঁজিবাজার অথাৎ উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে।

তথ্যমতে, আগামীকাল সরকারি ছুটি থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দাপ্তরিক কারযক্রমও বন্ধ থাকবে। আগামী ১৮ মার্চ, (বুধবার) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন যথা নিয়মে চলবে।
প্রসঙ্গত, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী থাকায় এ দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি-বেসরকারি ও সব স্বায়ত্তশাশ্বিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সূত্র: ডিএসই ও সিএসই
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments