ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ২.৯৯ শতাংশ কমেছে। এদিকে ন্যাশনাল লাইফের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া দর পতনের তালিকায় আরও রয়েছে- শ্যামপুর সুগার, জিল বাংলা, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিলিভার, ফিনিক্স ফাইন্যান্স, সি পার্ল এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments