বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরমজাদার টমেটো রেলিশ স্টাফিং চিকেন রেসিপি
spot_img
spot_img

মজাদার টমেটো রেলিশ স্টাফিং চিকেন রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিকেল বা সন্ধ্যার নাস্তায় কিছু না হলে যেন জমেই না। তাই এ সময়টাতে একটু ভিন্ন রকমের খাবার হলে মন্দ হয় না। এর জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার টমেটো রেলিশ স্টাফিং চিকেন, রইল রেসিপি।

  • উপকরণ- মুরগির বুকের মাংস ২ টুকরা, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ সামান্য, তেল ২ টেবিল চামচ, পাপড়িকা আধা চা-চামচ এবং চিজকুচি আধা কাপ।
  • রেলিশের উপকরণ- টমেটোকুচি দেড় কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, চিনি ২-৩ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, অরিগানো ১ চা-চামচ এবং লবণ স্বাদমতো।

তৈরি প্রণালী-

মুরগি থেকে বুকের মাংস আলাদা করে নিন। দুটি বুকের মাংসের মাঝখানে কেটে আদাবাটা, রসুনবাটা, সয়াসস, গোলমরিচের গুঁড়া ও সামান্য লবণ মেখে মেরিনেট করে রাখুন। একটি প্যানে টমেটোকুচি, লাল মরিচের গুঁড়া, চিনি, ভিনেগার, অরিগানো ও লবণ দিয়ে চুলায় দিন। পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। মুরগির টুকরার ভেতর টমেটো রেলিশ চিজকুচি দিয়ে স্টাফিং করে মুরগির টুকরার দুই পাশ ভেজে তুলে নিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments