ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইফতারে অনেকেই পোলাও-বিরিয়ানি করেন রমজানের দুই-একদিন। তখন বাইরে থেকে বোরহানি কিনে আনতে হয়। কখনো ভেবে দেখেছেন তা আদৌ স্বাস্থ্যসম্মত কিনা? কিন্তু আপনি চাইলেই খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার বোরহানি। মজাদার বোরহানি তৈরির জন্য জেনে নিন রেসিপি।
উপকরণ- টক দই ২ কাপ, পুদিনা পাতা আধা কাপ, কাঁচামরিচ ৪টি, ধনেপাতা কুচি আধা কাপ, চিনি ৩ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, বিট লবণ ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ ও লবণ আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি- ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ১ মগ পানি দিয়ে দিন। উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করুন। গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই দিয়ে আবার ব্লেন্ড করুন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments