ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের প্রায় সকলেরই আম খুব পছন্দ। ফলের রাজা আমের স্বাস্থ্য উপকারিতাও অনেক। তাছাড়া এখন বাজারে আমে ভরপুর! তাই বানিয়ে ফেলুন আমের স্মুদি।

মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় ম্যাঙ্গো স্মুদি। আবার ঝটপট তৈরি করে নেওয়া যায় এই স্মুদি। তৈরিতে যা যা লাগছে এবং তৈরি করবেন যেভাবে-
উপকরণ
পাকা কলা ১টি, দুধ আধা গ্লাস, বরফের কিউব কয়েকটি, টকদই ১/৪ কাপ, মধু ১ টেবিল চামচ, আমন্ড ২ টেবিল চামচ, পেস্তা কুচি পরিমাণমতো ও চেরি কয়েকটি।
পদ্ধতি
প্রথমে আম টুকরো করে কেটে নিন। তারপর ব্লেন্ডারে দুধ, আম, বরফ, দই ও মধু একসঙ্গে সব দিয়ে ব্লেন্ড করে নিন।
উল্লেখ্য, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তখন তা গ্লাসে ঢেলে ওপরে আমন্ড, পেস্তা কুচি ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments