সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমণিপুরে আবারও জাতিগত সংঘাত প্রাণহানি
spot_img
spot_img

মণিপুরে আবারও জাতিগত সংঘাত প্রাণহানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়েক মাস শান্ত থাকলেও আবারও অস্থিতিশীল হতে শুরু করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটির বিবদমান দুই জাতিগত গোষ্ঠী কুকি ও মেইতিদের মধ্যে ফের সংঘাত ছড়িয়েছে। এতে মেইতি উপজাতির একজন নিহত হন।

শনিবারর ভোরে কাংপোকপি জেলার কংচুপ থানার নাখুজং ও সিংদা কুকি গ্রামে এই সংঘাত ছাড়ায়। এ ছাড়া পুলিশ কমান্ডো ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন কমান্ডো গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে কুকি ও মেইতি সম্প্রদায়ের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে কংচুপ থানার নাখুজং এবং সিংদা কুকি গ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত ছাড়ায়। গুলি বিনিময় চলে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত।

গুলিবর্ষণে ইম্ফল পশ্চিমের বাসিন্দা নিংমবাম জেমস নামে একজন মেইতি গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে গত ৩ মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। গত ৪ ডিসেম্বর টেংনোপাল জেলার সহিংসতায় ১৩ জন নিহত হন। এর পর থেকে সম্প্রদায় দুটির মধ্যে বিরতিহীনভাবে সংঘর্ষ চলছে। সরকারি হিসাবে, এ পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে ১৯৭ জন প্রাণ হারান। এ ছাড়াও বাস্তুচ্যুত হন উভয় সম্প্রদায়ের ৫০ হাজারেরও বেশি মানুষ।খবর হিন্দুস্তান টাইমস

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments