শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি
spot_img
spot_img

মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিয়ের পর মধুচন্দ্রিমার পরিকল্পনা থাকে প্রায় বেশিরভাগ নবদম্পতির। আর তারকা দম্পতি হলে তো কথাই নয়। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল এর ব্যতিক্রম নন। শোনা যাচ্ছে, বিয়ে শেষেই মধুচন্দ্রিমায় যাচ্ছেন এই দম্পতি।

আগামীকাল সোমবার একটি ককটেল পার্টির আয়োজন করেছেন ভিক্যাট। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে এখন ভিক্যাট নামে ডাকা হচ্ছে। ৭ ডিসেম্বর মেহেন্দি। তার পরেরদিন সংগীত। ৯ ডিসেম্বর ভিক্যাট বাঁধা পড়বেন বিবাহবন্ধনে। ১০ ডিসেম্বর আরেকটি ছোট অনুষ্ঠান রয়েছে। তারপরই মধুচন্দ্রিমায় যাবেন তারা। তাদের গন্তব্য রণথম্বোর। যা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ানা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ।

ইতিমধ্যেই তারা আইনি বিয়ে সেরে ফেলেছেন। আগামীকাল তারা রাজস্থানের জয়পুরে যাবেন। সেখান থেকে আকাশ পথে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ানায় যাবেন। আমন্ত্রিতদের তালিকায় এখনও পর্যন্ত ১২০ জন তারকার নাম চূড়ান্ত হয়েছে। প্রত্যেকের কাছে থাকতে হবে গোপন কোড। এই কোড ব্যবহার করে বিয়ের আসরে যেতে পারবেন তারা। বিয়ের আসরে ছবি তোলা যাবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments