ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুল পেপার লিমিটেডের শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কতৃপক্ষ ডিএসইকে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্প্রতি বিডি মনোস্পুলের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৮ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬৪ টাকা ৯০ পয়সা । ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ২২৫ টাকায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments