সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণমন্দাবস্থায় পুঁজিবাজার: আটকে আছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

মন্দাবস্থায় পুঁজিবাজার: আটকে আছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১৮ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৯.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৯ লাখ ২৪ হাজার ২৯টি শেয়ার ৮০ হাজার ৯৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ১৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৬৭টি শেয়ার ৮৫ হাজার ৩৭৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৬৩ শতাংশ বা ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৪৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ১১১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৩৪ লাখ ১২ হাজার ৮৮৩ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৭৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments