ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মরক্কোর মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮২০ জনে পৌঁছেছে। মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত ৬৭২ জন আহত হওয়ার খবর জানা গেছে, যাদের মধ্যে ২০৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছানো বেশ কঠিন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারো ৪ দশমিক ৯ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। খবর বিবিসির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments