ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাট নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতার বিষয়ে বাজার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন একজন পুরুষ বাবা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন অপরদিকে একজন মহিলা যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন সেই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, কখনও কাউকে কোনো পুরুষকে প্রশ্ন করতে শুনবেন না যে ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতোটা কঠিন ছিল। অথচ আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমায় জিজ্ঞেস করা হয়েছে আমি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি কিনা পরিবারের জন্য। কিন্তু আমার কাছে এটা খারাপ কিছু নয় বরং ঠিক আছে। টানা ১০ বছর একভাবে কাজ করে চলার পর একজন মা হিসেবে আমি আমার ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল। আমি সবসময় যা করি সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নিই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নিই। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি।
তিনি আরও বলেন, আমায় যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয় কিন্তু আমি যদি ভিতর থেকে তা অনুভব না করতে পারি, সেটা যদি আমার ঠিক না মনে হয় আমি সেই কাজ করতে পারব না। তাই সন্তানের মা হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছে ছিল। আর এটা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে বলে আমার মনে হয় না। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল।
অভিনেত্রী আলিয়া ভাট বলেন, মেয়ে রাহা সদ্যই মুখে হাত দিয়েছে। এটা কেবল এই সপ্তাহের নয়, গোটা জীবনের জন্য একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
উল্লেখ্য, আলিয়াকে আগামীতে করণ জোহরের “রকি অর রানি কী প্রেম কাহানি” ছবিতে দেখা যাবে। তার বিপরীতে এই ছবিতে আছেন রণবীর সিং। এছাড়া হার্ট অব স্টোন-এর মাধ্যমে হলিউডের সিনেমায় অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments