সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমাদরাসা ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন
spot_img
spot_img

মাদরাসা ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে ছাগল চুরির মিথ্যা অপরাধ স্বীকার করাতে গাছের সঙ্গে বেঁধে এক মাদরাসা ছাত্রকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আংগারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বুধবার স্থানীয় আমজেদ খানের ছেলে রফিক খানের একটি ছাগল চুরি যায়। রফিক ছাগল চুরির ঘটনায় বেল্লাল খানকে সন্দেহ করেন। গতকাল দুপুরে নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে শফিক ও মুজাহার খানের তিন ছেলে দুলাল খান, বেল্লাল খান, সোহেল খান ইজিবাইক থেকে মাদরাসা শিক্ষার্থীকে ধরে নিয়ে আসেন। পরে তারা শফিকের বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ওই ছাত্রকে মারধর করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অভাব-অনটনের সংসার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে সংসারের খরচ যোগান দিতে হয়। গতকাল দুপুরে শফিক, দুলাল খান, বেল্লাল খান, সোহেল খান রাস্তায় ইজিবাইক চালানোর সময় আমাকে ধরে নিয়ে যান। তারা বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ছাগল চুরির দায় স্বীকার করতে মারধর ও শারিরীক নির্যাতন করেন।

অভিযুক্ত মো. বেল্লাল খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, মারামারির কথা শুনেছি। পরে পুলিশ এসে শামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছে তাও জানি। কিন্তু ওই সময় আমি বাড়িতে ছিলাম না।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ছেলেটাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments