বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমানবাধিকার বিষয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
spot_img
spot_img

মানবাধিকার বিষয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভ্যন্তরীণ মতবিরোধ দমনে তেহরানের পদক্ষেপের নিন্দা জানানোর জন্য ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সসহ অন্য দেশগুলোর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো অর্থবহ পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘‘ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে ‘মানবাধিকার’ ও আন্তর্জাতিক আইন নিয়ে ছবক দেওয়া (লেকচার দেওয়া) বন্ধ করা। এই ভণ্ডামি নির্লজ্জ এবং বিব্রতকর।’’

তিনি আরও বলেন, ‘গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে আপনাদের সমর্থন আপনাদের সেই নৈতিক অবস্থানকে ধ্বংস করে দিয়েছে, যা আপনারা ধারণ করেন বলে মনে করতেন।’

আরাগচির এই মন্তব্যটি এমন সময়ে এল যখন বুধবার ফ্রান্স নিশ্চিত করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য ২০টি দেশ ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। দেশগুলো তেহরানকে মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার লক্ষ্যে অর্থবহ পদক্ষেপ গ্রহণ, মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ এবং যাদের নির্বিচারে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments