শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমানুষ নয়, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে এআই অভিনেত্রী
spot_img
spot_img

মানুষ নয়, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে এআই অভিনেত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিনেত্রী টিলি নরউড এবার প্রথমবারের মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। ‘মিসঅ্যালাইন্ড’ নামের সিনেমাটি নির্মাণ দায়িত্বে আছেন এলাইন ভ্যান ডেন ভেলডেন। লন্ডনভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান পার্টিকল ৬ মূলত টিলি নরউডকে তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, তারা ইতোমধ্যে ৩০ জনের বেশি টেলিভিশন ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট পেশাজীবী—যেমন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযুক্তিবিদদের—এআই ব্যবহারে প্রশিক্ষণ দিয়েছে। এবার সেই অভিজ্ঞতাই তারা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে কাজে লাগাবে।

প্রযোজনা সংস্থার ভাষ্য, ‘মিসঅ্যালাইন্ড’-এর নির্মাণে পরিচালক, লেখক ও সম্পাদকদের মতো প্রচলিত চলচ্চিত্রকর্মীদের পাশাপাশি এআই বিশেষজ্ঞরাও কাজ করবেন।

‘মিসঅ্যালাইন্ড’ একটি কমেডি-ড্রামা। এতে কৈশোর, আত্মপরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বসংকটকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হবে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ‘টিলিভার্স’ নামের এক কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে, যা যেন ক্লাউডের কোথাও অবস্থিত। এতে টিলি এমন এক এআই সত্তা, যার নিজের কোনো শরীর, শৈশব বা ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। তবে মানবজাতির সব অভিজ্ঞতার তথ্য তার নাগালে রয়েছে।

সিনেমাটির নির্মাতা এলাইন ভ্যান ডেন ভেলডেন বলেন, ‘সিনেমাটি হবে মজার, বিশৃঙ্খল এবং আত্মসচেতন—ঠিক টিলির মতোই। তবে এর ভেতরে আত্মপরিচয়, অভিনয় এবং এআইকে ঘিরে মানুষের গভীর আশঙ্কার মতো বিষয়ও থাকবে। অনেক দিক থেকেই এটি বাস্তব জীবনের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘টিলি নরউডকে তৈরি করার মূল উদ্দেশ্য ছিল সৃজনশীল শিল্পকে দেখানো যে, একটি নির্দিষ্ট সময়ে এআই প্রযুক্তি দিয়ে কী কী করা সম্ভব। এবার আমাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে শুধু সর্বাধুনিক এআই প্রযুক্তিই তুলে ধরা হবে না, বরং প্রচলিত চলচ্চিত্রকর্মীদেরও এআই-নির্ভর ভবিষ্যতের জন্য দক্ষ করে তোলা হবে।’

তার ভাষায়, ‘এআই ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। তাই আমরা চাই, এই শিল্পের মানুষ নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে পরিবর্তিত বাস্তবতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলুক।’ সূত্র: ডেডলাইন ডটকম

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments