রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন শিবকুমার শর্মা
spot_img
spot_img

মারা গেছেন শিবকুমার শর্মা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পণ্ডিত শিবকুমার শর্মা মারা গেছেন। তিনি একজন বিখ্যাত সন্তুর বাদক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিখ্যাত এই শিল্পীর মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, পণ্ডিত শিবকুমার শর্মা গত ছয় মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তার ডায়ালিসিস চলছিল। আজ ১০ মে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বাদ্যযন্ত্র সন্তুর কাশ্মীর উপত্যকার বাইরে খুব একটা পরিচিত ছিল না। এই বাদ্যযন্ত্রটিকে ভারতে জনপ্রিয় করে তোলেন পণ্ডিত শিবকুমার।

শিবকুমারের মৃত্যুতে শোক জানিয়ে মোদি এক টুইটে বলেন, পণ্ডিত শিবকুমার শর্মাজির মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক জগৎ আরও দরিদ্র হলো। তিনি সন্তুরকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছিলেন। তার গান আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। তিনি তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন পণ্ডিত শিবকুমার শর্মা। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন নামী সংগীতশিল্পী। পাঁচ বছর বয়স থেকেই পণ্ডিত শিবকুমার শর্মা তার বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। সন্তুর বাজানোর পাশাপাশি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে মিলে ‘শিব-হরি’ নামে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনাও করেন পণ্ডিত শিবকুমার শর্মা। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনি’ বলিউডের কালজয়ী সিনেমা।

উল্লেখ্য, উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করার পর সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। সেই ভাবনা থেকেই পণ্ডিত শিবকুমার শর্মাকে ১৩ বছর বয়স থেকেই সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তার বাবা। ১৯৫৫ সালে তৎকালীন বম্বেতে (মুম্বাই) পণ্ডিত শিবকুমার শর্মা জীবনে প্রথমবারের মতো জনসম্মুখে সন্তুর বাজান। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তার খ্যাতি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments