বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
spot_img
spot_img

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা। জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি দেশটির দক্ষিণাঞ্চলে আশিয়া শহরে বসবাস করতেন। তাঁর মৃত্যুর খবর জানিয়েছে শহরের মেয়র রিওসুকে তাকাশিমা

এক বিবৃতিতে মেয়র রিওসুকে তাকাশিমা বলেছেন, গত ২৯ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তোমিকো ইতোকায়। ২০১৯ সাল থেকে সেখানে বসবাস করছিলেন । তোমিকোর চার সন্তান এবং পাঁচজন নাতি–নাতনি রয়েছে। তোমিকো ইতোকার জন্ম আশিয়ার কাছে জাপানের বাণিজ্যিক শহর ওসাকায়, ১৯০৮ সালের ২৩ মে। ২০০৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মৃত্যু হয় তৎকালীন সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরায়। তারপর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তোমিকো।

মেয়র রিওসুকে তাকাশিমার বিবৃতিতে বলা হয়েছে, তোমিকোরা দুই ভাইবোন ছিলেন। তিনি দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং যুগান্তকারী সব প্রযুক্তির অভিজ্ঞতা পেয়েছেন। মেয়র বলেন, নিজের দীর্ঘ জীবনজুড়ে তোমিকো ইতোকা আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম /এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments