মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমার্কিন শুল্ক ছাড়ের বিনিময়ে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত
spot_img
spot_img

মার্কিন শুল্ক ছাড়ের বিনিময়ে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত। এই চুক্তির আওতায় দেশটি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল, প্রতিরক্ষা সরঞ্জাম ও উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের উত্তেজনার পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে এই সমঝোতার ঘোষণা এলো।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ঘোষণা দিয়ে জানান, ভারত জ্বালানি, কয়লা, প্রযুক্তি এবং কৃষিপণ্যসহ প্রায় ৫০০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্য কেনার বিষয়ে সম্মত হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং নিজেদের বাজারে বিদ্যমান বাণিজ্যিক বাধাগুলো কমিয়ে আনবে। চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি টেলিকম ও ওষুধ শিল্পের পণ্য কেনার পাশাপাশি দেশটির কঠোরভাবে নিয়ন্ত্রিত কৃষি খাতেও যুক্তরাষ্ট্রের জন্য আংশিক বাজার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ওয়াশিংটনের তাৎক্ষণিক দাবি মেনে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক কমিয়ে দিয়েছে ভারত।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থনৈতিক বিষয়ক সচিব অনুরাধা ঠাকুর বলেন, এই চুক্তি বৈশ্বিক অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে। চুক্তির প্রভাবে ভারতের পুঁজিবাজারের প্রধান সূচক নিফটি ৫০ প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪০ রুপিতে। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় কম। বর্তমানে ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ এবং ভিয়েতনাম ও বাংলাদেশের পণ্যে ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) প্রেসিডেন্ট এস সি রালহান বলেন, শুল্ক কমানোর ফলে পণ্যের দাম প্রতিযোগিতামূলক হবে এবং ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন সরবরাহ ব্যবস্থার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হতে পারবেন। রেটিং সংস্থা মুডি’স এক বিবৃতিতে জানিয়েছে, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিকে আরও পুনরুজ্জীবিত করবে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ১৫.৮৮ শতাংশ বেড়ে ৮৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments