মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
spot_img
spot_img

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ শেয়ার সন্তানদের উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির পৃষ্ঠপোষক নাসিরউদ্দিন চৌধুরী।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র মতে, নাসিরউদ্দিন চৌধুরী তার মালিকানাধীন ১ কোটি ৯৫ লাখ শেয়ার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন। স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেন ব্যবস্থার বাইরে এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

ঘোষণা অনুযায়ী, তার ছেলে ও কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার ফারিস নাসির চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। একই পরিমাণ শেয়ার পাবেন তার দুই মেয়ে ও সাধারণ শেয়ারহোল্ডার অর্থী ফারিয়াহ চৌধুরী এবং ওভি ফারাহ চৌধুরী।

অর্থাৎ তিন সন্তানই সমানভাবে ৬৫ লাখ করে শেয়ার উপহার হিসেবে পাবেন। সব মিলিয়ে তাদের মধ্যে হস্তান্তর করা হবে ১ কোটি ৯৫ লাখ শেয়ার।

কোম্পানির ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments