সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক২ ডলারের বেশি বাড়ল তেলের দাম
spot_img
spot_img

২ ডলারের বেশি বাড়ল তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলা এবং এর জেরে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩১ ডলারে ওঠে। আল জাজিরা জানিয়েছে, একই দিনে দুইবারে ১.৭৭ ডলার বা প্রায় ২ শতাংশ বাড়ে তেলের দাম। পরে দাম আরও বেড়ে ৯০.৩১ ডলারে যায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ২.১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে লেনদেন হচ্ছিল।

রয়টার্স বলছে, হরমুজে উত্তেজনা বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এতে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে তেলের দাম বাড়লেও পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন বাজারের বড় প্রশ্ন। সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে দাম আবার কমতে পারে। বিপরীতে হরমুজ প্রণালিতে সরবরাহব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে দাম আরও শক্ত অবস্থান নিতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments