বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্চেন্ট ব্যাংকের অনাদায়কৃত ক্ষতি: প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ল
spot_img
spot_img

মার্চেন্ট ব্যাংকের অনাদায়কৃত ক্ষতি: প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়ল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভ ইক্যুইটি) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনে এবং পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নেগেটিভ ইক্যুইটির বিপরীতে যে প্রভিশন রাখতে হয় তার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।’

গত ২৮ ডিসেম্বর ২০১৭-এর বিএসইসির এক ডিরেক্টিভের বিপরীতে মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল বিএমবিএ।

আবেদনের বিপরীতে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ও ২০২০ সালের ১২ জানুয়ারি, দুই দফায় ২ বছর করে ৪ বছর সময় বাড়িয়েছিল বিএসইসি।

এবার সেটা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বিএসইসির চিঠিতে বলা হয়, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এবং পুঁজিবাজারের স্বার্থে কমিশন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর-এর ডিরেক্টিভের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছর বাড়ানো হলো। ডিরেক্টিভের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’

 

ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments