মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামার্টিনেল্লিকে বেচে এমবাপ্পেকে চায় আর্সেনাল
spot_img
spot_img

মার্টিনেল্লিকে বেচে এমবাপ্পেকে চায় আর্সেনাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাজারে ভালো মানের ভালো পণ্য সাজিয়ে রাখলে ক্রেতা উঁকি দেবে, দাম জিগেস করবে, দর কষাকষি করবে এটাই স্বাভাবিক। ফুটবল দলবদলের বাজারে এখন সেরা পণ্য কিলিয়ান এমবাপ্পে। তাকে দলে নেওয়ার জন্য তাই সৌদি আরবের আল আহলি থেকে প্রিমিয়ার লিগের চেলসি, আর্সেনাল বিড ধরছে।

এদিকে পিএসজির এশিয়া সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে এমবাপ্পেকে। যার অর্থ ফ্রান্সম্যান প্যারিস ছাড়ার খুব কাছে। সংবাদ মাধ্যমের মতে, পিএসজি এরই মধ্যে বাজারে তুলেছে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

এরপর আল আহলি ২০০ মিলিয়নে এমবাপ্পেকে কিনে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে। চেলসি তাকে কিনতে চেয়েছে। এবার সংবাদ মাধ্যম ফুটবল ট্রান্সফার দাবি করেছে, আর্সেনাল এমবাপ্পের বিডে প্রবেশ করেছে।

তারা কিলিয়ান এমবাপ্পেকে কিনতে চায়। সেজন্য দরকার প্রায় ২০০ মিলিয়ন ইউরো। ফান্ড সংগ্রহের জন্য তরুণ ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে বিক্রি করে দিতে চায় গানার বোর্ড।

এছাড়া পিএসজি যদি সুইপ ডিলে রাজি হয় অর্থাৎ চুক্তিতে মার্টিনেল্লিকে যুক্ত করতে চায় তাতেও আপত্তি নেই আর্সেনালের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments