বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হচ্ছেন তামিমা
spot_img
spot_img

মা হচ্ছেন তামিমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেন বাবা হতে চলেছেন। তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী অন্তঃসত্ত্বা। সম্প্রতি নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নাসিরের ছবিতে দেখা যায়, তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উদযাপন করছেন দু’জনে। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। সে উদযাপনে কেকও কেটেছেন দুজনে। নাসিরও ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডমতো হাতে নিয়ে তুলেছেন ছবি। দুজনের ঘরে যে পুত্র সন্তান আসছে, সে বিষয়টি ধরা পড়েছে তার বেশ কয়েকটি ছবি থেকে। নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর একটি টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা ছিল, ‘ইটস আ বয়’। ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন- এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।

নাসির এই খুশিতে তামিমাকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। নাসির-তামিমার এই ছবি দেখে ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments